• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

পাগলাপীরের ঘটনায় বদরগঞ্জে ৩ জামায়াত নেতা গ্রেফতার

বদরগঞ্জ (রংপুর), ১১নভেম্বর: রংপুরের বদরগঞ্জে গঙ্গচড়ার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ৩ জামাত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ১১ নভেম্বর ভোরে উপজেলার বিভিন্ন জায়গা হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউপির বসন্তপুরের মজিবুয়াতি মিয়ার পুত্র ও ইউপি জামায়াতের সভাপতি জয়নাল আবেদীন (৬৫), বসন্তুপুরের হারেছে উদ্দিনের পুত্র ও ইউপি সেক্রেটারী রুহুল আমিন (৫২) ও উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল হান্নানের ছোট ভাই আব্দুল মান্নান (৪৮)। তাদেরকে গঙ্গাচড়া ঘটনার সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে গঙ্গাচড়া ঘটনার সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ