সিসি নিউজ, ১১ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুরে শনিবার (১১ নভেম্বর) দুপুরে দক্ষিন অসুরখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র সোয়াত (৭) নদীতে ডুবে মৃত্যু হয়েছে। সে একই গ্রামের কৃষক বাচ্চুর পুত্র।
কামারপুকুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, সোহাদ দুপুরে বাবার সাথে ক্ষেতে ধান কাটতে যায়। ধান ক্ষেত সংলগ্ন চিকলী নদীতে আরো কয়েকজন সহ গোসল করতে নামে। স্রোত থাকায় মাঝ নদীতে ভেসে যায়। ঘন্টা খানেক পরে তার লাশ ভেসে ওঠে। এঘটনায় তার স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সোয়াত চিকলি নদীতে গোসল করতে দিয়ে তার মৃত্যু হয়।