কুড়িগ্রাম, ১১ নভেম্বর: কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাওয়াইর গ্রামে ১০৭ পিচ ইয়াবা টেবলেটসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের ক্যাবল ব্যবসায়ী এরশাদুল ইসলামের দোকানের পাশ্ববর্তী এলাকা থেকে রেজাউল করিমকে ইয়াবাসহ আটক করা হয়।
পরে এ মাদক ব্যবসায়ীর নামে রৌমারী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
মাদক ব্যবসায়ী রেজাউল করিম যাদুরচর ইউনিয়নের বাওয়াইর গ্রামের মৃত আশরাফুল ইসলামের পুত্র।
রৌমারী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, মাদক ব্যবসায়ী রেজাউল করিমের নামে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ) ধারা রুজু করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরন করা হয়েছে।