• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মালয়েশিয়ার দুই বিশ্ববিদ্যালয়ের চুক্তি

রংপুর, ১২ নভেম্বর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সঙ্গে মালয়েশিয়ার দুইটি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয় দুইটি হলো মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমইউএসটি) এবং ইউনিভার্সিটি অব মালায়া-ওয়েলস।

আজ রবিবার (১২ নভেম্বর, ২০১৭) ঢাকার স্থানীয় একটি হোটেলে এক অনানুষ্ঠানিক পরিবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও আলাদাভাবে অনুষ্ঠিত এসব চুক্তিতে স্বাক্ষর করেন। এদিকে মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি-এর রেজিস্ট্রার আব্দুল করিম আব্দুল্লাহ এবং ইউনিভার্সিটি অব মালায়া- ওয়েলস এর প্রতিনিধি দাতো হুসাইন এ রহমান নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার পিএনএস এর চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালায়া- ওয়েলস এর প্রতিনিধি ডাতোক সেরি সৈয়দ আলী বিন আব্বাস আলহাবসি, মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর বাংলাদেশ ক্যাম্পাসের চেয়ারম্যান ড. কামরুল আহসান, মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর বাংলাদেশ ক্যাম্পাসের ডিপুটি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শাহীন হোসেন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালায়া- ওয়েলস এর প্রতিনিধি কোয়াহ তেইক জিন প্রমুখ।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সাথে মালয়েশিয়ার প্রথম সারির ওই বিশ্ববিদ্যালয়গুলোর চুক্তি অনুযায়ী উভয় প্রতিষ্ঠান যৌথভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা, শিক্ষা বিষয়ক তথ্যাদি, অভিজ্ঞ শিক্ষক ও গবেষক আদান-প্রদান করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিটিএফও বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এসব চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে মেলে ধরার সুযোগ পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ