• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

বিমানযাত্রীর অন্তর্বাসে মিলল ১০ সোনার বার

ঢাকা, ১৩ নভেম্বর : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাস থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার টিম। আজ সোমবার সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. আবদুল মোনায়েম নামে এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায়।
শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, সোমবার সকাল ১১টায় বিজি০১২২ বিমানযোগে আব্দুল মোনায়েম চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তার বোর্ডিং পাস নং ৯৯৭৫৭৭৩৪২৮৪০৮c১। যাত্রী ডোমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পরে আবদুল মোনায়েমের গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করা হয়। অন্তর্বাসে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১০টি সোনার বার পাওয়া যায়। জব্দ সোনার বারের মোট ওজন ১ কেজি ১৬০ গ্রাম। আটক সোনার মূল্য ৫৮ লাখ টাকা।
আটক মো. আবদুুল মোনায়েমকে শুল্ক আইনে গ্রেফতার করা হয়েছে। তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ