• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন |

সৈয়দপুর পৌর কর্মকর্তা-কর্মচারিদের পুর্ণ দিবস কর্মবিরতি

সিসি নিউজ, ১৩ নভেম্বর: রাষ্ট্রিয় কোষাগার হতে বেতন, ভাতা ও পেনশনসহ সকল সুবিধা পাওয়ার দাবিতে সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পুর্ণ-দিবস কর্ম বিরতি পালন করেছে। কেন্দ্রীয় কমিটির ঘোষনানুযায়ি সোমবার ১৩ নভেম্বর সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত সৈয়দপুর পৌরসভার প্রাঙ্গনে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় পৌরসভার সংশ্লিষ্টরা সকলেই উপস্থিত ছিলেন।

এ বর্মবিরতি বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও সৈয়দপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন এর সাধারন সম্পাদক সুজন শাহ ,পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাবু , রংপুর বিভাগিয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মোকছেদ আলী, সৈয়দপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারি কমিটির সভাপতি মোঃ আবু তাহের, নীলফামারী জেলা কমিটির সভাপতি আব্দুল খালেক, সৈয়দপুর পৌর সচীব আশীষ কুমার, নির্বাহী প্রকৌশলী আইয়ুব আলী, উপ-সহকারি প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম,রংপুর বিভাগিয় কমিটির সদস্য নাদিম আলম প্রমুখ। বক্তারা সকলে বলেন, আমরাও সরকারের অংশ। সরকারের সেবা মুলক পৌর নাগরিকদের সেবা মুলক কাজে সদা তৎপর থাকি। দিন রাত কোন নিয়ম ভাবি না। শুধু নাগরিক সেবায় আমরা পৌর কর্মচারিরা কাজ করে যাচ্ছি। বিনিময়ে রাষ্ট্রিয় কোষাগারের স্থায়ি ভাতা জুটছেনা।  তাই ক্ষোভ নয় আমরা আমাদের এক দফা দাবি পুরণ না হওয়া পর্যন্ত শান্তিপুর্ণ এ আন্দলন পালন করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ