• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন |

নীলফামারীর চার পৌরসভায় কর্মকর্তা-কর্মৃচারীদের কর্মবিরতি

নীলফামারী প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পেনশন সুবিধাসহ সকল সরকারি সুবিধা প্রদানের এক দফা দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে নীলফামারী পৌরসভা কর্মকর্তা কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের সামনে পূর্ণ দিবস কর্মসূচি পালন করে।
এসময় সংগঠনের জেলা সভাপতি হাসানুল কবিরের সভাপতিত্বে বক্তব্য দেন পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুজন সাহা, রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক এ.বি.এম গোলাম মোস্তফা, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্বাস আলী, দপ্তর ও প্রচার সম্পাদক ফরিদ আহমেদ, সদস্য ফজলার রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, প্রমুখ। কর্মসুচিতে নীলফামারী পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারী অংশ নেন।
একই সময় সৈয়দপুর, ডোমার ও জলঢাকা পৌরসভায় অনুরুপ কর্মসূচি পালন করে স্ব-স্ব পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ