• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

নীলফামারীতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সরকারি শিশু পরিবারে একশ শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নীলসাগর গ্রুপ। সোমবার দুপুরে শিশু পরিবার চত্ত্বরে প্রত্যেক শিশুর মাঝে একটি করে উন্নতমানের ব্লেজার বিতরণ করেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাসিম, সরকারি শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপ-ত্বত্তাবধায়ক ফরহাদ হোসেন, নীলসাগর গ্রুপের পরিচালক মো. মমিনুর রহমান, আব্দুর রশীদ, আব্দুল আজিজ প্রমুখ।
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন বলেন, সামাজিক দায়বদ্ধতায় নীলসাগর গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় শীতের আগমনের আগেই সরকারি শিশু পরিবারে একশ জন শিশুর প্রত্যেককে একটি করে ব্লেজার বিতরণ করে তাদেও পাশে থাকার চেষ্ঠা করেছি মাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ