• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

নারায়ণগঞ্জে ৩ জেএমবি সদস্যর ১৪ বছর কারাদণ্ড

সিসি নিউজ, ১৩ নভেম্বর: নারায়ণগঞ্জে একটি বিস্ফোরক মামলায় জেএমবির ৩ সদস্যর প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
সোমবার বিকালে নারায়ণগঞ্জ ৭নং বিশেষ ট্র্যাইবুন্যালের বিচারক কামরুন্নাহারের আদালত এ দণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময়ে তিনজনই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলো – বন্দরের ফরাজিকান্দা এলাকার মৃত কামালউদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০), রূপগঞ্জের হীরনাল এলাকার মিলন মোল্লার ছেলে তৈয়্যবুর রহমান (৩০) ও একই এলাকার আমিজউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল নাঈম (৩৪)।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ জানান, ২০০৭ সালের ৬ জানুয়ারী নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হীরানাল এলাকার তৈয়্যবুর রহমানের বাড়িতে ৩০টি হ্যান্ড গ্রেনেড বডি উদ্ধার করে র‌্যাব-১১ এর একটি টিম। তখন তৈয়্যবুর ছাড়াও আবদুল্লাহ আল নাঈম ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় র‌্যাব-১১ এর ডিএডি আবদুস সালাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন। গ্রেফতারকৃত তিনজনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য।
এদিকে সোমবার রায় প্রদান শেষে কারাগারে নেয়ার পরে সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, আমি ন্যায় বিচার পাই নাই। আমি উচ্চ আদালতে আপিল করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ