• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

ফেসবুকে ধর্ম অবমাননার দায়ে টিটু রায় নীলফামারী থেকে গ্রেফতার

সিসি নিউজ, ১৪ নভেম্বর: ফেসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাস দেয়ার দায়ে পাগলাপীরের ঠাঁকুরপাড়ার টিটু রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রাম থেকে রংপুর পুলিশ টিটু রায়কে গ্রেফতার করে।

মঙ্গলবার দুপুরে রংপুরের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারদের অবস্থা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, টিটু রায় গতকাল সোমবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রামের আত্বীয় বৈকান্ত চন্দ্র রায়ে ছেলে কৈলাশ চন্দ্র রায়ের বাড়িতে বেড়াতে আসে। আজ মঙ্গলবার ফজরের আযানের সময় চারটি গাড়িতে পুলিশের একটি দল এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। তাকে রংপুর পুলিশ তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

উল্লেখ যে, টিটু রায়ের ফেসবুকের আইডি হতে ধর্মীয় অবমাননার অভিযোগে গত শুক্রবার (১০ নবেম্বর) জুম্মার নাামাজের পর রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটেছিল। সেখানে আট হিন্দু পরিবারের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয় প্রতিবাদকারীরা। এ ঘটনায় নিহত হয় একজন ও পুলিশ সহ আহত হয় ২০জন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ