• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কার দোকানে, আহত ৫

সিসি নিউজ, ১৫ নভেম্বর: রংপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুরের চিকলী নামক স্থানে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকান ঢুকে পড়েছে। এতে প্রাইভেট কারের চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ভোর ৪টার দিকে।

স্থানীয়রা জানায়, বিকট শব্দে তাদের ঘুম ভাঙ্গে। ছুটে এসে দেখতে পায় কারটি দোকান ভেদ করে উল্টে রয়েছে। নীলফামারী থেকে রংপুরগামী কারটিতে মোট ৫ জন ছিলেন। তাদেরকে উদ্ধার করে দ্রুত অন্য একটি গাড়ীতে তুলে দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান খোকন সিসি নিউজকে জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটিকে উদ্ধার করা হয়। তবে গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সিসি নিউজকে দূর্ঘটনার বিষযটি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার সঠিক কারন ও আহতদের পরিচয় জানা যায়নি। তবে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ দূর্ঘটনা কবলিত কারটি তাদের হেফাজতে নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ