• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

সৈয়দপুর রেলওয়ে কারখানায় নতুন জনবল নিয়োগের দাবিতে মানববন্ধন

Exif_JPEG_420

সিসি নিউজ, ১৫ নভেম্বর: ৬৩ শতাংশ জনবল কম নিয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। ৭৮৭টি মেশিনারীজ এবং প্লান্টসের বিপরীতে জনবল মঞ্জুরী রয়েছে ২৫৫ জন। কিন্তু বর্তমানে কর্মরত আছে ১০৯ জন। এভাবে চলতে থাকলে অল্প সময়ে এ মেশিনগুলো অকেজো হয়ে যাবে। এছাড়া জনবল নিয়োগ না হলে দক্ষ জনবল অভাবে আগামী কয়েক বছরের মধ্যে সৈয়দপুর রেলওয়ে কারখানা অচল হয়ে যাবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার সামনে রেলওয়ে কারখানাসহ অন্যান্য বিভাগে প্রস্তাবিত নতুন জনবল নিয়োগের দাবিতে আজ বুধবার ঘন্টাব্যাপী মানববন্ধনে এ কথাগুলো বলেন আয়োজকরা। ৪ কিলোমিটার দীঘ এ মানববন্ধনে সৈয়দপুরের সবস্তরের জনগন, কারখানার সকল ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, ডিপ্লোমা প্রকৌশলী ও মুক্তিযোদ্ধা সংসদ রেলকমান্ড ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠনের প্রায় ১০ হাজার মানুষ অংশ গ্রহন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর লেলওয়ে কারখানা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, সৈয়দপুরাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ আব্দুর গফুর সরকার, পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবুও সৈয়দপুর পৌর সভার প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া প্রমুখ।
এ মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর বরাবরে সৈয়দপুর রেলওয়ে কারখানার তত্বাবোধায়ক কুদরত-ই-খুদার মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ