• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

আত্রাইয়ে অস্ত্র ও বিস্ফোরকসহ জেএমবির ৫ সদস্য আটক

নওগাঁ, ১৬ নভেম্বর: নওগাঁর আত্রাইয়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ১৩ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়।
গতকাল বুধবার মধ্যরাত ৩টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নওগাঁর মান্দা উপজেলার পারইল হাজীপাড়ার গ্রামের লোকমান প্রামানিকের ছেলে মোয়াজ্জেম হোসেন বুলেট (৩০), আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে আব্দুল্লাহ আইচান (৪২), দাড়িয়াগাথী  গ্রামের আহেম্মদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক বাবুল (২৫), রানীনগর উপজেলার বেতগাড়ী গ্রামের আয়াত আলী সরদারের ছেলে লুলু সরদার (৩০) এবং নাটোরের গুরুদাসপুর উপজেলার জমাইনগর গ্রামের ইয়াহিয়া হাসেনের ছেলে মাসুদ রানা (২৫)।
নওগাঁর পুলিশ সুপার ইকবাল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, আত্রাই উপজেলার নওদুলী বাজার এলাকার আইচাঁন আলীর বাড়ীতে জেএমবি সদস্যরা নাকশকতা করার জন্যে গোপন মিটিং করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ ও ডিবি পুলিশের পৃথক দুটি টিম সেখানে অভিযান চালায়।
অভিযানে ৫ জন জেএমবি সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন এবং গ্রেনড বানানোর সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য। তারা আত্রাই উপজেলায় বড় ধরনের নাশকতামুলক কাজের উদ্দেশ্যে আত্রাইয়ে ওই গ্রামে গোপন বৈঠক করছিল। তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং মাঠ পর্যায় অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ