• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |

বগুড়া ট্যুরিস্ট ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খবর বিজ্ঞপ্তি: বগুড়া ট্যুরিস্ট ক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধা সাতটায় বগুড়া পর্যটন মোটেলে প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম সাগর এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক একেএম ইজারুল হক জিহাদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আমন্ত্রিত অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া তথ্য অধিদপ্তরের কর্মকর্তা ফিরুজুল হক ডাবলু,শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক একেএম জিয়াউল হক জুয়েল , দৈনিক মাতৃছায়া পত্রিকার বগুড়া ব্যুরো প্রধান মাহফুজ রহমান, বাগিচামহল রিসোর্টের স্বত্বাধিকারী রনি রাশেদুজ্জান, মিড সিটি হোটেলের পরিচালক তানভির আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ শাজাহাপুর উপজেলা সাধারন সম্পাদক মিন্টু মিয়া, স্কুল শিক্ষক তানভীর আহম্মেদ সখা, সাংবাদিক রাকিবুল ইসলাম, বগুড়া ট্যুরিস্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, অর্থ সম্পাদক ময়না খাতুন, বগুড়া মোটর সাইক্লিষ্ট এর এডমিন মেহেদী হাসান, ভ্রমন পিপাসু রায়হানুল হক রনি, রাশেদুর রহমান সহ বিটিসি’র অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য, সমর্থক, শুভানুধ্যায়ী। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দরা।
বগুড়া ট্যুরিস্ট ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম সাগর বলেন, সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় বগুড়া পর্য়টন শিল্পের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে বগুড়া অর্থনীতিতে ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, বগুড়া বিদেশী পর্যটক টানতে বিটিসি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিটিসির সভাপতি শহিদুল ইসলামের মাতা দুরারোগ্য ব্যধীতে আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়া রহমান মেডিক্যালে চিকিৎসাধীন থাকায় অনুষ্ঠান সাদামাটা ভাবে করা হয়, এবং দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ