অর্থ বাণিজ্য ডেস্ক, ১৬ নভেম্বর: অনলাইন ব্যাংকিংয়ের ৬৭ ভাগ জালিয়াতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যাংকাররা জড়িত। আইটি বিশেষজ্ঞ এবং আইটি ফার্মের যোগসাজশে ব্যাংকাররা এ জালিয়াতি করেন।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনিস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-বিআইবিএমের এক কর্মশালায় এ তথ্য উঠে এসেছে।
ব্যাংকিং খাতের ৫০টি জালিয়াতির ঘটনা বিশ্লেষণ করে এ গবেষণা প্রতিবেদন তৈরি করেছে বিআইবিএম। অনলাইন ব্যাংকিংয়ে সবচে বেশি জালিয়াতি হয়েছে এটিএম ও প্লাস্টিক কার্ডের মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বলেন অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু হ্ওয়ায় ব্যাংকগুলোর পরিচালন ব্যয় অনেক কমে গেছে।
কিন্তু এর অপব্যবহার হলে আর্থিক খাতে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারে বলেও আশঙ্কা করেন তিনি।