ঢাকা, ১৭ নভেম্বর: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় কোম্পানি স্পাইস জেটের একটি বিমানের চাকায় অগ্নিকাণ্ড হয়েছে।
আজ শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে আগুনের এ ঘটনাটি ঘটে। এঘটনার পর বিমানটির যাত্রা বাতিল করা হয় বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ।
তিনি জানান, কলকাতাগামী উড়োজাহাজটি ট্যাক্সিওয়েতে থাকার সময় সেটির পেছনের চাকায় আগুন লাগে। আগুন লাগার মুহূর্তে উড়োহাজাটি ফায়ার স্টেশনের কাছে থাকায় তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়।