• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

ফুলবাড়ীতে ছাত্রলীগের হামলায় চেয়ারম্যানের টেবিল ভাংচুর

বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে অতি দরিদ্রদের ৪০দিনের মাটিকাটা (উজিপিপি) কর্মসূচীতে নাম ঢুকানোর দাবি করে ব্যর্থ হওয়ায় পরিষদের চেয়ারম্যানের রুমের টেবিল ভাংচুর করেছে উপজেলার কাশীপুর ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীরা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে কাশিপুর ইউনিয়ন পরিষদে ।
ইউপি সদস্য আলেপ উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাশীপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি বুলবুলের নেতৃত্বে ছাত্রলীগ নেতা স্বপন, কাশীপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাওন, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লাভলু, সদস্য পরিমল সহ বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে ঢুকে মোটা অঙ্কের চাঁদা দাবী করে। চেয়ারম্যান চাঁদা দিতে অসম্মতি জ্ঞাপন করলে বাক বিতন্ডা হয়। এক পর্য়ায়ে ছাত্রলীগের স্বপন চেয়ারম্যানের উপর চড়াও হয়ে চেয়ারম্যানের টেবিলে জোরে আঘাত করে ভেঙ্গে ফেলে। অফিস পিওন আ: হামিদ ও গ্রাম পুলিশ সদস্য জাবেদ আলী এগিয়ে আসলে তাদেরকে কিল-ঘুষি দিয়ে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়ে চেয়ারম্যানকে আধা ঘন্টা সময় রুমে আটকিয়ে রাখে। এসময় পরিষদের লোকজন সহ এলাকাবাসী জড়ো হয়ে চেয়ারম্যানকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদের উপরও চড়াও হয়ে দেশীয় অস্ত্রসহ এলাকাবাসীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি এমদাদুল হক মিলন এর সাথে কথা হলে তিনি জানান, সংগঠন বিরোধী বিভিন্ন কাজকর্ম করায় গত ৪ নভেম্বর বুলবুলকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
এব্যাপারে চেয়ারম্যান গোলজার হেসেন মন্ডল জানায়, আমি এ হামলার ঘটনাটি উপজেলা আওয়ামীলীগের নেতৃ বর্গকে জানিয়েছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সুবিচারের দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ