আজমল হক আদিল, বদরগঞ্জ (রংপুর): রংপুরের বদরগঞ্জে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার ১৯ নভেম্বর সকাল হতে দুপুর পর্যন্ত এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ৭৫ টি কাঁচা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে রেলওয়ের ১৯০ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের নের্তৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল এস্টেট অফিসার লালমিনরহাট রেজুআনুল হক, সার্কেল অফিসার (রাজস্ব) গোলাম মোস্তফা, কানুনগো মোস্তাফিজুর রহমান ও রেলওয়ের নিরাপত্তাবাহিনীর সদস্য বৃন্দ। বদরগঞ্জ রেলওয়ের স্টেশন মাস্টার আব্দুল মাজেদ জানান, আজকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ক্রমান্বয়ে আরো উচ্ছেদ অভিযান চলবে।