• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পদত্যাগ করেছেন রংপুরের মেয়র ঝন্টু

সিসি নিউজ, ২১ নভেম্বর: রংপুর সিটি করপোরেশনের বর্তমান মেয়র সরফুদ্দীন আহমেদ নিয়ম অনুসারে আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। তিনি রংপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তিনি মেয়র পদ থকে অব্যাহতি চেয়ে ঢাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আজ সকালে লোক মারফত পদত্যাগপত্র পাঠান।
আগামীকাল বুধবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এখন পর্যন্ত মেয়র পদের দুই প্রার্থীসহ মোট ৮৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সকাল থেকেই রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সামনে প্রার্থী ও তাদের সমর্থকদের সমাগমে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রার্থীরা নির্বাচনী বিধিমালা মেনে ছোট ছোট দলে তাদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে থাকেন। পরে তাঁরা সেখানে উপস্থিত ভোটারদের কাছে ভোট ও দোয়া চান।

মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২৫ ও ২৬ নভেম্বর। বাছাই তালিকা প্রকাশ হবে ২৭ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ৪ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত আনুষ্ঠানিক প্রচার চালাতে পারবেন। ভোট গ্রহণ হবে ২১ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ