• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

সৈয়দপুরে স্কুল ছাত্রী ধর্ষনের অভিযোগে মামলা দায়ের

সিসি নিউজ: স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে ধর্ষিতার মা নিলুফা বেগম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। ধর্ষক সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের মাঝাপাড়ার সামসুল হকের পুত্র টাইলস মিস্ত্রি রুবেল (২৫)।

সূত্র মতে, দুুদিন আগে একই গ্রামের বসবাসকারী ওই ছাত্রীর বাড়ীতে একা পেয়ে জোর পূর্বক ধর্ষন করে প্রতিবেশী রুবেল। ধর্ষনের শিকার ওই তরুনী সাতপাই স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্রী (১৪)।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা মামলার বিষয়টি সিসি নিউজকে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ