• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

৭ মার্চের ভাষন: আক্কেলপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আক্কেলপুর (জয়পুরহাট), ২৫ নভেম্বর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষনকে ইউনেস্কো মেমোরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল স্বীকৃতি পাওয়ায় জয়পুরহাটের আক্কেলপুরে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । শোভাযাত্রায় স্থানীয় রাজনীতিবিদ,সমাজসেবক,সাংবাদিক,শিক্ষক,ছাত্র/ছাত্রী,সুধি সমাজসহ বিভিন্ন স্তরের জনগণ অংশ গ্রহন করেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালাহউদিন আহমেদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকছেদ আলী মাষ্টার,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর,মহিলা ভাইস চেয়ারম্যান আছিয়া খানম সম্পা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নবিবুর রহমান,মজিবুর রগমান কলেজের অধ্যক্ষ মোকছেদ আলী,জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম স্বাধিন,রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবির,গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ জেয়ারদার,আক্কেলপুর থানার ভারপ্রাপাত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম,তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহবুব সজল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ