• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

ডিমলায় প্রায় ৪ টন ভেজাল সার জব্দ, কারখানা সিলগালা

সিসি নিউজ: নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের একটি ভেজাল সার কারখানার সন্ধান মিলেছে। আজ রবিবার সন্ধ্যায় ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের নেতৃত্বে পুলিশের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করা হয়।
সূত্র মতে, ইউনিয়নের ডাঙ্গারহাটে ভেজাল সার কারখানাটির অবস্থান। গোপন সংবাদের ভিত্তিতে চলমান অভিযানে সেখানে প্রায় ৪ টন ভেজাল সার মজুত অবস্থায় পাওয়া গেছে।
মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতনাই বালাপাড়া গ্রামের কাবুল হোসেনের ছেলে হাসনাত কবির স্বপনের মালিকানাধীন এই ভেজার সার কারখানার সার তৈরির মাটি, ইটের গুড়া, বালু, রং এবং বিভিন্ন কোম্পানীর নামে ছাপানো সারের প্যাকেট পাওয়া গেছে। এসময় ভেজার সারের মালিক অভিযানের আগেই পালিয়ে গেছে। তবে ভেজাল সার তৈরির সরঞ্জাম উদ্ধার এবং কারখানা ও একটি গুদাম ঘর সিলগালা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ