ঝিনাইদহ প্রতিনিধি, ২৬ নভেম্বর: ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় কোটচাঁদপুর শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাওলানা তাজুল ইসলামের বড় ছেলে জিয়াউল ইসলাম অভিযোগ করে বলেন, আব্বা সব ক’টি মামলায় জামিনে রয়েছেন। অথচ কী কারণে তাকে গ্রেফতার করা হলো তা আমাদের বোধগম্য নয়।
কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, নাশকতার মামলায় মওলানা তাজুল ইসলাম পলাতক ছিলেন। তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।