সিসি নিউজ, ২৭ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-চিলাহাটী রেলপথের ঢেলাপীর নামক স্থানে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফর রহমান সিসি নিউজকে জানান, চিলাহাটী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্ত:নগর ট্রেনে ওই দূর্ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।