বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে ৪ মাদকসেবির জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৬নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার রাশেদুল হক এ রায় দেন।
আটককৃতরা হলেন, উপজেলার লোহানীপাড়া ইউপির চরকডাঙ্গা গ্রামের মারসিলিউসের ছেলে কেলভিন(২৫),লায়োরেস মুরমুরের ছেলে দবির মুরমুর(৪২),কনেরসি বাসকের ছেলে টনে বাসকে(২৬) ও আনতাটুডোর ছেলে আলবার টুডো(৪৮)।
এ সময় তাদের প্রত্যেকের কাছ হতে মাদক সেবনের অপরাধে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রংপুর-খ সার্কেল আঃ রহিম জানান, গোপন সংবাদের ভিক্তিতে মাদক সেবনের দায়ে তাদের গ্রেফতার করা হয়।