• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত

দিনাজপুর প্রতিনিধি, ২৮ নভেম্বর: দিনাজপুরের দক্ষিণ কোতয়ালী’র বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। নিহত বাংলাদেশী’র নাম মোজাফফর হোসেন (৩২)। সে কমলপুর আটোর গ্রামের আবু তাহেরের ছেলে।
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করেনছেন। তিনি জানান,আজ মঙ্গলবার ভোর পৌনে ৬টায় ভারতের দু’মুঠা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি বর্ষণ করলে সীমান্তের মেইন ৩১৩ পিলারের ৩ এস.সাব পিলারের কাছে একজন বাংলাদেশী নিহত হয়। নিহত বাংলাদেশী এ সময় ফেন্সিডিল পাচার করছিলো বলে স্থানীয়রা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ