সিসি নিউজ, ২৮ নভেম্বর: নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কে নৈশ কোচের ধাক্কায় পাক্কু (৫৫) নামে এক ধান কাটা শ্রমিক মারা গেছে। আজ মঙ্গলবার বিকেলে ওই মহাসড়কের বসুনিয়া মোড়ের সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে।
নিহত পাক্কু সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বুদ্ধির বাজারে বাড়ী বলে জানা গেছে। সে মহাসড়কের পাশে ধান কাটছিলো।