• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

ফেব্রুয়ারির মধ্যে ঢাকা উত্তরের মেয়র নির্বাচন

সিসি নিউজ, ৩ ডিসেম্বর: আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া উত্তর ঢাকার মেয়র পদে উপনির্বাচন ২৮শে ফেব্রুয়ারির মধ্যে। পদটি শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারির পর ভোটের প্রক্রিয়া শুরু হবে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। এদিকে সদ্য প্রয়াত মেয়রের অসমাপ্ত কাজ চলমান এবং তা ঠিক সময়েই শেষ হবে বলে জানাচ্ছেন ডিএনসিসির প্রধান নির্বাহী।
ঢাকা সিটি করপোরেশনকে উত্তর ও দক্ষিণ দুই অংশে বিভক্তের পর ২০১৫ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোটে জেতেন আনিসুল হক। দুই বছরের দায়িত্বকালে বেশকিছু সাহসী পদক্ষেপে হন প্রশংসিত। তার এই আকস্মিক মৃত্যুতে স্তব্ধ নগরবাসী ও সরকারের মন্ত্রীরা।
ডিএনসিসি পালন করছে তিনদিনের শোক। সংস্থার প্রধান নির্বাহী জানাচ্ছেন প্রয়াত মেয়রের অসমাপ্ত কাজগুলো চলছে পরিকল্পনা মাফিক। শেষ হবে নির্ধারিত সময়েই।
এদিকে, আনিসুল হকের মৃত্যুতে ৩০শে নভেম্বর থেকে ৯০ দিন অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে মেয়র পদে উপনির্বাচন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ভোটের প্রক্রিয়া শুরু করবে ইসি।
পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে নতুন করে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের জন্যও মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ