• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন |

প্লিজ আমাকে একটু সময় দিন: অপু

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে বিস্তারিত জানাতে ভক্ত, সাংবাদিকদের কাছে সময় চাইলেন তিনি।
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে একথা জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে শিগগিরই তার বক্তব্য তুলে ধরবেন। আজ চিত্রনায়িকা অপুকে দুইদিন আগে শাকিব খানের পাঠানো তালাকের নোটিশের বিষয়টি সোমবার জানাজানি হয়।
স্ট্যাটাসে অপু বিশ্বাস বলেন, ‘প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা ২০০৫ সাল থেকে আজ অবধি আমার পাশে ছিলেন, আমার ভালো সময়/খারাপ সময়ে আপনাদের পাশে পেয়েছি। আমি আপনাদের কৃতজ্ঞ, আমি আপনাদের অনেক শ্রদ্ধা করি।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক বিষয় নিয়ে আপনারা আমাকে পাচ্ছেন না বলে আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমাকে একটু সময় দিন, আমি ব্যাপার গুলো পর্যবেক্ষণ করছি। খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করবো।’
অপু বিশ্বাস বলেন, ‘যারা আমার বক্তব্য না নিয়ে নিউজ করছেন তাদের প্রতি বিনিত অনুরোধ প্লিজ আমাকে একটু সময় দিন, খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে আমার বক্তব্য তুলে ধরবো।’
নানা নাটকীয়তার পর তালাকের নোটিশে নিশ্চিত হওয়া যায়; অবশেষে ভেঙেই যাচ্ছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটির বিয়ের বন্ধন।
আইনজীবীর মাধ্যমে শাকিবের পাঠানো নোটিশে তালাকের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে- অপু বিশ্বাস শাকিবের পছন্দের সীমার মধ্যে থাকেননি। সম্প্রতি তাদের সন্তানকে গৃহপরিচারিকার কাছে রেখে দেশের বাইরে যান অপু।
অবশ্য তালাকের নোটিশের বিষয়ে শাকিব খান ও অপু বিশ্বাস কারো মন্তব্য পাওয়া যায়নি। শাকিবের মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ