• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এনআরবিসি ব্যাংকের এমডিকে অপসারণ

সিসি ডেস্ক, ৬ ডিসেম্বর: ঋণ সংক্রান্ত অনিয়ম এবং দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবুর রহমানকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি আগামী দুই বছর তাকে ব্যাংক ও সব ধরনের আর্থিক প্রতিষ্ঠানে চাকরিতে নিষিদ্ধ করা হয়েছে।

বুধবার তাকে অপসারণের চিঠি পাঠানো হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। তিনি জানান, ব্যাংক কোম্পানি আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক তাকে অপসারণ করে। বাংলাদেশ ব্যাংকের তদন্তে ২০১৬ সালে এনআরবিসির ৭০১ কোটি টাকা ঋণে গুরুতর অনিয়মের তথ্য বেরিয়ে আসে। আমানতকারীর স্বার্থ রক্ষার ক্ষেত্রে দায়িত্ব পালনে ব্যর্থ উল্লেখ করে গত ২০ মার্চ দেওয়ান মুজিবুর রহমানকে নোটিস দেয় কেন্দ্রীয় ব্যাংক।

অপসারণ প্রক্রিয়ার অংশ হিসেবে এর আগে মুজিবুর রহমান ব্যক্তিগত শুনানিতে আগ্রহী কিনা তা জানতে চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। একই রকম প্রক্রিয়া অনুসরণ শেষে এর আগে অগ্রণী ও বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ