• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৪ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ০৯ ডিসেম্বর : কঙ্গোতে এডিএফের বিদ্রোহীদের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৪ সদস্য এবং দেশটির বিমান বাহিনীর ৫ সদস্য নিহত হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে এই হামলাকে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক হামলা বলে উল্লেখ করা হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা ছিলেন তানজানিয়ার।
জাতিসংঘ বলছে, গত বৃহস্পতিবার রাতে উত্তরাঞ্চলীয় কিভো এলাকায় চালানো ওই হামলায় শান্তিরক্ষী বাহিনীর কমপক্ষে ৫৩ সদস্য আহত হয়েছে।
এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, আমি এই হামলার তীব্র নিন্দা জানাই। শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের ওপর এভাবে হামলা চালানো গ্রহণযোগ্য নয় এবং একই সঙ্গে এটা যুদ্ধাপরাধ। আমি কঙ্গোর কর্তৃপক্ষকে অতি দ্রুত এই হামলার তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবী জানাচ্ছি। এ ধরনের হামলায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেয়া উচিত নয় সেটা এখানেও না বা কোথাও না।
উত্তরাঞ্চলীয় কিভোর বেনি ঘাঁটিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। ওই এলাকায় এডিএফের বিদ্রোহীরা এর আগেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ