• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

ডোমারের বসুনিয়াহাটে দুই ছিনতাইকারী আটক

ডোমার (নীলফামারী), ৯ ডিসেম্বর: গরু ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী । এ সময় আরেক ছিনতাইকারী পালিয়ে যায়। আটক ছিনতাইকারীদের পরে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। আজ শনিবার বিকালে নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়াহাটে এ ঘটনা ঘটে।
আটককৃত দুই ছিনতাইকারী হলো জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সুর্যসেন এলাকার মৃত আব্দুর রউফ ছেলে হেরা মেম্বার (৫০) ও একই উপজেলার দাসরা মালিগারি গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে এনামুল হক (৪৭)। পালিয়ে যাওয়ার ছিনতাইকারী একই জেলার কালাই উপজেলার সহিদল ইসলাম (২৫)।
গরু ব্যবসায়ী আব্দুল খালেক জানান, বসুনিয়া হাটে গরু বিক্রি তিন লাখ টাকার ব্যাগটি ছিনতাই করার চেষ্টা করে।
ডোমার থানার ওসি মোকছেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরু ব্যবসায়ী মামলা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ