• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন |

সেন্টমার্টিনে আটকা পড়েছেন ৬ শতাধিক পর্যটক

সিসি ডেস্ক, ৯ ডিসেম্বর: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জনজীবন ও পর্যটন খানিকটা বিপর্যস্ত। উপকূলে ভারী বৃষ্টিপাতের দরুণ বন্ধ রয়েছে জাহাজ চলাচল। এতে সেন্টমার্টিনে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

এমন অবস্থা আরও দুই দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় ইউপি সদস্য, কোস্টগার্ড পুলিশ ও নৌবাহিনীকে জরুরি বার্তা পাঠানো হয়েছে।

জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গতকাল শুক্রবার সকাল থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাবে আগামীকাল বৃষ্টি হতে পারে। শনিবার দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৩ নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলা হয়েছে। ওদিকে নৌবন্দরগুলোকে ২ নম্বর সংকেত দেখাতে বলা হয়। নিম্নচাপটি কক্সবাজার থেকে ৫৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

গতকাল শুক্রবার কেয়ারি সিন্দাবাদ, গ্রিন লাইন ওয়ান, এলসিটি কুতুবদিয়া, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজে করে প্রায় তিন সহস্রাধিক পর্যটক সেন্টমার্টিনে যান। এরপর বিকেলে সমুদ্রে সতর্কসংকেতের বিষয়টি মাইকিং করা হলে তিন শতাধিক পর্যটক ট্রলারে করে টেকনাফে ফিরতে সক্ষম হন।

সেন্টমার্টিনের চেয়ারম্যান নূর আহম্মদ বলেন, দ্বীপে বেড়াতে আসা ছয় শতাধিক পর্যটক আটকা পড়েছেন। তাছাড়া টেকনাফে সেন্টমার্টিনের আটকা পড়েছেন সাড়ে ৩০০ সাধারণ মানুষ।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিকী বলেন, সেন্টমার্টিনের যাবতীয় খাদ্যসামগ্রী টেকনাফ থেকে সরবরাহ করা হয়। তাই আটকা পড়া পর্যটকদের যাতে খাবারের কোনো সংকট না হয়, এ জন্য ট্রলারে করে শুধু কিছু খাবার ও সবজি পাঠানোর অনুমতি দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ