• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

জানুয়ারিতে ঢাকা আসছেন মাধুরী

বিনোদন ডেস্ক: বলিউডের ডান্স কুইন খ্যাত নামী অভিনেত্রী মাধুরী দীক্ষিত প্রথমবারের মতো ঢাকায় আসছেন। একটি নতুন পাঁচ তারকা হোটেলের প্রচারণার জন্যই ঢাকা সফরে আসছেন এই তারকা শিল্পী।
জানা গেছে, সোহানা গ্রুপের আয়োজনে ‘হোয়াইট সেন্ড রিসোর্ট ভ্যাকেশন ফেয়ারে’ মাধুরী অংশ নেবেন । ২০১৮ সালের জানুয়ারিতে তিন দিনের এই ভ্যাকেশন ফেয়ারের সমাপনী দিনে হাজির হবেন রূপালি বলিউডের এ সেনসেশন। ১৯ জানুয়ারি মাধুরী দীক্ষিত পারফর্ম করবেন মঞ্চে।
এ প্রসঙ্গে সোহানা গ্রুপের পরিচালক ফারিয়া মাহবুব পিয়াসা বলেন, ‘মাধুরী দীক্ষিতের সঙ্গে আমাদের সব ধরনের কথা বলা হয়েছে। সব কিছুই পাকাপাকি করেছি। এখন কেবল তার আসার অপেক্ষা। আমাদের রিসোর্টের প্রচারণার জন্যই তাকে আনা হচ্ছে। কারণ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তার অগণিত ভক্ত রয়েছে। সেই ভক্তদের কথা চিন্তা করেই তাকে আনার বিষয়ে আগ্রহ আমাদের। আশা করছি আয়োজনটি সফল হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ