• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |

রংপুরে ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাসটি টিটু রায়ের

সিসি নিউজ, ১২ ডিসেম্বর: ফেসবুকে ধর্ম অবমাননাকর স্ট্যাটাস দিয়েছেন রংপুরের টিটু রায়। এমন প্রমাণ পেয়েছে জেলা প্রশাসনের তদন্ত কমিটি। দুপুরে তদন্ত কমিটির প্রধান ও রংপুর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ এ তথ্য দিয়েছেন। এ মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথাও জানিয়েছেন তিনি।
গত পাঁচ নভেম্বর টিটু রায়ের ফেসবুক পেইজ থেকে ধর্ম অবমাননাকরা একটি স্ট্যাটাস পোস্ট করা হয়। এ ঘটনায় ৬ নভেম্বর তার বিরুদ্ধে গঙ্গাচরা থানায় একটি মামলা করেন ব্যবসায়ী রাজু আহম্মেদ। ঘটনার প্রতিবাদে ১০ নভেম্বর ওই এলাকায় কয়েক হাজার মুসল্লি বিক্ষোভ করেন। একই দিন বিক্ষোভ মিছিল থেকে কিছু মানুষ ঠাকুরপাড়ায় বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসব ঘটনায় ১৩ নভেম্বর ৩টি মামলা করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ