• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে ‘৩৯ সুপারিশ’

সিসি ডেস্ক, ১৪ ডিসেম্বর: শিক্ষাখাতে দুর্নীতি বন্ধে মন্ত্রিপরিষদ বিভাগে ৩৯টি সুপারিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিষয়টি নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘আমরা শিক্ষাখাতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্র ফাঁস, নোট অথবা গাইড, কোচিং বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি, নিয়োগ ও বদলিসহ বিভিন্ন প্রকার দুর্নীতির উৎস এবং তা বন্ধের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বরাবরে ৩৯টি সুনির্দিষ্ট সুপারিশ করেছি।’
তিনি জানান, শিক্ষাখাতে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন থেকে গঠিত প্রাতিষ্ঠানিক টিমের প্রতিবেদনের ভিত্তিতে এ সুপারিশমালা তৈরি করা হয়েছে।
দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এসব সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাবরে পাঠানো হয়।
তিনি জানান, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস দুর্নীতির নতুন সংযোজন। অবৈধ অর্থের বিনিময়ে কতিপয় দুর্নীতিপরায়ণ কর্মকর্তা এ জাতীয় অপরাধে সংশ্লিষ্ট থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রশ্নপত্র ফাঁসে শিক্ষা বোর্ড, বাংলাদেশ সরকারি প্রেস (বিজি প্রেস), ট্রেজারি এবং পরীক্ষা কেন্দ্রের কতিপয় অসাধু কর্মকর্তার সঙ্গে কোচিং সেন্টার, প্রতারক শিক্ষক ও বিভিন্ন অপরাধী চক্র যুক্ত থাকতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ