• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সব বোর্ডে এক প্রশ্নে এসএসসি পরীক্ষা

সিসি নিউজ, ১৪ ডিসেম্বর: সব বোর্ডে এক প্রশ্নে আগামী এসএসসি পরীক্ষা হবে। ফল বৈষম্য ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাবিদরা বলছেন প্রশ্নঁফাস রোধে এখনো কোন কার্যকর উদ্যোগ না নেয়ায়, এক্ষেত্রে ঝুঁকি আরো বাড়বে।
চলতি বছর এসএসসি পরীক্ষায় বেশ কটি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়। নভেম্বরে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষায় ৬ বিষয়ের প্রশ্ন ফাঁস হয়। একই ঘটনা ঘটে প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসিতেও।
পয়লা ফেব্রুয়ারি শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। আগে প্রশ্নের ভিন্নতার কারণে কয়েকটি বোর্ডের ফলাফলে ব্যাপক তারতম্য হয়। তাই এবার এক প্রশ্নে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
শিক্ষাবিদরা বলছেন,প্রশ্নফাঁস নির্মূল না করে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়া অনেক ঝুঁকিপূর্ণ।
অভিভাবকরাও মনে করেন একের পর এক প্রশ্নফাঁসের মধ্যে অভিন্ন প্রশ্নে পরীক্ষা ফাঁসকারী চক্রকে উৎসাহ যোগাবে।
বরাবরের মতো ফাঁস ঠেকাতে বিভিন্ন উদ্যোগের কথা জানালেন এই কর্মকর্তা। কিন্তু কিভাবে তা বন্ধ হবে, তা স্পষ্ট নয়।
এছর থেকে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পরীক্ষা হবে না। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে এসব বিষয়ে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রকে সরবরাহ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ