• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিএনপির মেয়র প্রার্থী বাবলার নির্বাচনে বাধা নেই

রংপুর, ১৪ ডিসেম্বর: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার প্রতিদ্বন্দ্বিতায় বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা ঋণখেলাপি অভিযোগ করে সোনালী ব্যাংক হাইকোর্টে রিট করে। আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ সোনালী ব্যাংকের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।
পরে কাওসার জামান বাবলার আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল জানান, কাওসার জামান বাবলার নির্বাচনের ওপর কোনো স্থগিতাদেশও দেয়নি আদালত। গত ৩০ নভেম্বর সোনালী ব্যাংকের আবেদন খারিজ করে দেয় নির্বাচন কমিশন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে সোনালী ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ