• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক আর নেই

সিসি নিউজ, ১৬ ডিসেম্বর : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। তার ছেলে রায়হানুল হক ঢাকা মেডিক্যাল কলেজের প্রভাষক।
মন্ত্রী ছায়েদুল হক দীর্ঘদিন ধরে জ্বর, ইউরিন ইনফেকশন ও শারীরিক দুর্বলতায় ভুগছিলেন। চলতি বছরের ১৬ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে তিনি বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হন।
ছায়েদুল হকের মৃত্যুতে শোক জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি করল। দেশ ও জাতির কল্যাণে এবং মুক্তিযুদ্ধের চেতনার বিকাশে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি প্রয়াত ছায়েদুল হকের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
প্রাণিসম্পদমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, শেখ হাসিনা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
চট্টগ্রামের প্রবীণ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর এক দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান নেতা ছায়েদুল হককে হারাল আওয়ামী লীগ।
ছায়েদুল হক ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ছায়েদুল হক। এরপর দীর্ঘ বিরতির পর ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
বিভিন্ন সংসদে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালনের পর ২০১৪ সালের ১২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হিসেবে শপথ নেন ছায়েদুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ