• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন |

ছাতকের সুরমা নদীতে নৌকাডুবিতে শ্রমিকের মৃত্যু

ছাতক প্রতিনিধি, ১৮ ডিসেম্বর: ছাতকে এক সপ্তাহের মধ্যে সুরমা নদীতে নৌকা ডুবির ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার ভোরে ছাতক সদর ইউপির মাছুখালী এলাকায় পাথর বোঝাই একটি নৌকা সুরমা নদীতে তলিয়ে যায়। এসময় ঘুমন্ত নৌকা চালক রাজু আহমদ (২১) নিখোঁজ হন। পরে সকাল সাড়ে ১০টায় ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরীদল তার লাশ উদ্ধার করে। সে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের আপ্তাব উদ্দিনের পুত্র। এদিকে ১১ডিসেম্বর শহরের পাবলিক খেলার মাঠ এলাকায় সুরমা নদী থেকে ফায়ার সার্ভিস কর্মিরা রবিন আহমদ (২৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে। সে তাহিরপুর উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাচ্চু মিয়ার পুত্র। ঘুমন্ত রবিন আহমদসহ পাথর বোঝাই একটি নৌকা নদীতে তলিয়ে গেলে সে মারা যায়। এব্যাপারে পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ