• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে রাত পোহালেই ভোট

সিসি নিউজ, ২০ ডিসেম্বর: সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর এবার দ্বিতীয়বার ভোট হচ্ছে রংপুরে। প্রথমবার নির্দলীয় নির্বাচন হলেও এবার দলীয় প্রতীকে লড়ছেন মেয়র প্রার্থীরা। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোট।
নিষেধাজ্ঞা থাকায়, ভোটের আগের দিন আনুষ্ঠানিক কোনো প্রচারে অংশ নেননি প্রার্থীরা। নিজেদের বাসায় কর্মীদের সাথে উঠান বৈঠক করেছেন তারা।
দিনের বেশিরভাগ সময় নির্বাচনী এজেন্টদের সাথে কাটিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু। নির্বাচনে জয়ী হলে নিজের আগের মেয়াদের অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।
যানজট নিরসন ও আধুনিক শহরের প্রতিশ্রুতি দিচ্ছেন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা।
ভোটের আগের দিনেও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় জানিয়েছেন বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলার। তবে নির্বাচনি পরিবেশ নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ করেননি তিনি।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে সাতজন, ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৫ জন।
সিটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ