• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফাইনালের আগে ভারতকে সহজেই হারাল বাংলাদেশ

ঢাকা, ২১ ডিসেম্বর : আজ দুপুরে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে লিগপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। ম্যাচের ফলাফলের কোনো গুরুত্ব ছিল না। বাংলাদেশ-ভারত দুই দলই ফাইনাল নিশ্চিত করেছিল আগে। ম্যাচটিকে বাংলাদেশ নিয়েছিল মর্যাদার লড়াই হিসেবে।
লাল-সবুজ মেয়েদের কাছে ভারত পাত্তাই পায়নি আনুষ্ঠানিকতার এ ম্যাচে। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে ভারতকে।
ম্যাচের শুরু থেকে ভারতের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। ৫ম মিনিটে আঁখি খাতুনের শট বাইরের জাল কাঁপালে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদের। একটু পর ডান দিক থেকে সাজেদার বাড়ানো ক্রস ছোট ডি-বক্সের মধ্যে পেয়ে যান ঋতুপর্ণা। কিন্তু এই মিডফিল্ডারের তাড়াহুড়ো করে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। দ্বাদশ মিনিটে শামসুন্নাহারের ক্রসে গোলমুখে থেকে সাজেদা ক্রসবার উঁচিয়ে শট নিয়ে বাংলাদেশের হতাশা আরও বাড়ে।
চোট পাওয়া সাজেদাকে ২৫তম মিনিটে তুলে আনুচিংকে নামান কোচ। বদলি নামার সাত মিনিট পরই দলকে কাঙ্ক্ষিত গোল এনে দেন এই ফরোয়ার্ড। ডান দিক থেকে মনিকা চাকমার কর্নারে আনুচিংয়ের হেড ঠিকানা খুঁজে পায়। ৩৫তম মিনিটে মনিকার ডিফেন্স চেরা পাস ধরে আক্রমণে ওঠা আনুচিং গোলরক্ষক বরাবর শট নেন। পরের মিনিটে মনিকার বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটানোর পর ফাঁকা পোস্টে লক্ষ্যভেদে ব্যর্থ এই ফরোয়ার্ড। ছোট ডি বক্সের একটু ওপর থেকে তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।
প্রথমার্ধের যোগ করা সময়ে স্পট কিক থেকে ডিফেন্ডার শামসুন্নাহার লক্ষ্যভেদ করলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। ডি বক্সের মধ্যে পাকপি দেবী মিডফিল্ডার শামসুন্নাহারকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধেও ভারতকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ। ৫১তম মিনিটে ঋতুপর্নার ক্রসে আনুচিং গোলমুখ থেকে সুযোগ নষ্ট করেন। দুই মিনিট পর স্কোরলাইন ৩-০ করে নেয় বাংলাদেশ। আনাই মোগিনির থ্রু পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মনিকা। গ্যালারিতে ছিল সমর্থকদের কলরব। স্টেডিয়াম সংলগ্ন বাড়ির ছাদে উঠেও মারিয়াদের খেলা উপভোগ করেছেন সমর্থকরা।
আগামী রবিবার ফাইনালে শিরোপা লড়াইয়ে ফের মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ