• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

পাঁচবিবি সীমান্তে বিজিবি-বিএসফের পতাকা বৈঠক

জয়পুরহাট প্রতিনিধি: মাদক ও চোরাচালান বন্ধসহ সীমান্ত এলাকায় শান্তিপূর্ন অবস্থা বজায় রাখতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ এর সদস্যদের অংশ গ্রহনে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় ওই সীমান্তের ২৮১ নম্বর মুল পিলার এলাকায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ওই পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোঃ আনিসুল হকের নেতৃত্বে অতিরিক্ত পরিচালক মেজর মাসরুর এস এ রুমী, পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডার চাঁন মিয়া, হাটখোলা সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডার জিল্লুর রহমানসহ ১১ জন বিজিবি সদস্য অংশ গ্রহন করেন।

অপর দিকে ওই বৈঠকে ভারতের বিএসএফের ১৮৩ ব্যাটালিয়নের অধিনায়ক ট্রিভস্ রেড্ডীর নেতৃত্বে অতিরিক্ত পরিচালক ডেস্ কাউনার, ভারতের চকগোপালপুর সীমান্তের বিএসএফ ক্যাম্প কমান্ডার অশোক লাকরাসহ ১১ জন বিএসএফ সদস্য অংশ গ্রহন করেন।

বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় কর্তব্যরত বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে মধ্যে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ন সম্পর্ক এবং সম্প্রীতির মেলবন্ধন অটুট রাখার লক্ষ্যে কোন পক্ষই উস্কানী মূলক আচরন করবে না বলে অনুষ্ঠিত ওই বৈঠকে উভয় পক্ষ অঙ্গিকার করেন।

এ ছাড়া মাদক ও মানব পাচার এবং চোরাচালান বন্ধে উভয় পক্ষই শূন্য সহনশীল অবস্থানে থাকবেন বলেও অনুষ্ঠিত ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ