• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনে কাজ শুরু

ঢাকা, ২৬ ডিসেম্বর: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের কাজ এ সপ্তাহেই শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
এসময় শিক্ষকদের আন্দোলন বন্ধ করে দাবির যৌক্তিকতা নির্ধারণের জন্য আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছি বলে উল্লেখ করেন মন্ত্রী।
মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, সচিবকে নিয়ে এ বিষয়ে বৈঠক করেছি। শিক্ষকদের দাবিগুলো আলোচনার জন্য সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এ বিষয়ে কী করণীয় তা ঠিক করবেন।
তিনি আরো বলেন, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে শিক্ষক নেতাদের সঙ্গে কথা বলে একটি শিক্ষক প্রতিনিধি দলের নাম পাঠাবেন। শিক্ষক প্রতিনিধিদের নাম পাওয়ার পরে দুই (জনপ্রশাসন ও অর্থ) মন্ত্রণালয়ের সঙ্গে এ সপ্তাহেই আলোচনা শুরু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ