• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন |

সৈয়দপুরে চারটি হোটেলের জরিমানা

সিসি নিউজ: তৈরি খাবার খোলামেলা বিক্রি, পচা-বাসী খাবার বিক্রির চারটি হোটেলের জরিমানা করা হয়েছে। সেই সাথে খাবার অনুপযোগি মিষ্টি ড্রেনে ফেলে দেওয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বুধবার বিকেলে (২৭ ডিসেম্বর) ওই অভিযান পরিচালনা করেন।
নীলফামারীর সৈয়দপুর শহরের সিনেমা সড়কে অবস্থিত বিজলী হোটেলের সাড়ে চার হাজার, একই সড়কের আসলাম হোটেলের পাঁচ হাজার, শহরের বাইরে বোতলাগাড়ির পোড়ারহাটে আপন হোটেলের দুই হাজার টাকা ও তৃপ্তি মিষ্টি ভান্ডারের দুই হাজার টাকাসহ মোট সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তৃপ্তি বাসী মিষ্টি ড্রেনে ফেলে দেওয়া হয়।
অভিযানের সময় স্যানিটারী ইন্সপেক্টর অহিদুল ইসলাম, আলতাফ হোসেন ও সৈয়দপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওইসব হোটেলে তৈরি খাবার খোলামেলাভাবে, পচা-বাসী খাবার পরিবেশন করার দায়ে অর্থ জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ