পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এক পল্লীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মোসলেম উদ্দিন( ৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ৯ নং হামিদপুর ইউনিয়নের পুর্ব হোসেনপুর ঘাটপাড়া গ্রামের মৃত্যু আ: রশিদের পুত্র।
২৭ ডিসেম্বর বুধবার সকাল ৯ টায় নিহতের ভাই মাসুদের জায়গায় প্রতিপক্ষের মরা বেগুন গাছের খড়ি রাখার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এবিরোধ বাধে। এসময় প্রতিপক্ষের আঘাতে মোসলেম উদ্দিন, মাসুদ, মাবুদ, ও তাদের মা মাজেদা গুরুতর জখম হয়। প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে তাদের রংপুর মেডিকেলে নিলে ওইদিন রাত ১ টায় চিকিৎসারত অবস্থায় মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। আহতদের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে। ২৮ ডিসেম্বর ঘটনায় জড়িত আবজাল হোসেন, মমিনুল ইসলাম, শাখাওয়াত হোসেন ও আলাউদ্দিন কে পার্বতীপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।