• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মোবাইল ফোন অ্যাপে মিলবে সাইকেল সেবা

সিসি ডেস্ক, ২৯ ডিসেম্বর: ব্যক্তিগত গাড়ী ও মোটর সাইকেলের পর এবার মোবাইল ফোন অ্যাপে মিলবে সাইকেল সেবা। প্রাথমিকভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে জো-বাইক নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি পেলে নতুন বছরের শুরুতে চালু হতে পারে এ সেবা।

চীন, ভারতসহ বেশ কয়েকটি দেশে এরই মধ্যে বেশ জনপ্রিয় অ্যাপভিত্তিক সাইকেল সেবা। প্রচলিত রাইড শেয়ারিংয়ের সাথে এর পার্থক্য হলো, এখানে যাত্রী নিজেই চালাবেন বাহন। ব্যবহার শেষে রেখে যাবেন নির্দিষ্ট স্থানে।

এরই মধ্যে চীন থেকে সাইকেল এনেছে জো-বাইক। প্রতিষ্ঠানটি বলছে, মুলত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিজীবীরা হবেন এর প্রধান গ্রাহক। এ জন্য ভাড়া গুণতে হবে প্রতি পাঁচ মিনিটে তিন টাকা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, এ সেবা চালু হলে সহজে চলাচল করতে পারবেন তারা।

অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী পাবেন একটি কিউআর কোড। এ কোড স্ক্যান করলেই খুলবে সাইকেলের তালা। তালা খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত ভাড়া গণনা হবে।

সাইকেলের নিরাপত্তা কে দেবে এ প্রশ্নে জো-বাইকের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ