• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন |

পিইসিতে পাসের হার ৯৫ দশমিক ১৮

সিসি নিউজ, ৩০ ডিসেম্বর: এ বছর প্রাথমিক সমাপনি পরীক্ষায় পাশের হার ও জিপিএ ৫ দুটোই কমেছে। পাশের হার কমেছে সোয়া তিন ভাগ। পাসের হার ৯৫ দশমিক ১৮। পাশ করেছে ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ শিক্ষার্থী। জিপিএ-৫ কমেছে প্রায় ২০ হাজার। জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ শিক্ষার্থী।
আজ সকালে গণভবনে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কাছে ফলের অনুলিপি হস্তান্তর করেন গণশিক্ষামন্ত্রী। পাশের হারে ছেলেদের তুলনায় সামান্য এগিয়ে মেয়েরা। মেয়েদের পাশের হার ৯৫ দশমিক ৪ ভাগ। আর ছেলেদের পাশের হার ৯৪ দশমিক ৯৩ ভাগ। ৬৬ হাজারের বেশি স্কুল শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে। তবে ৩শ ৬০টি স্কুলে কোন শিক্ষার্থী পাশ করেনি।
চলতি বছর প্রাথমিক সমাপনি পরীক্ষায় অংশ নেয় প্রায় ২৭ লাখ শিক্ষার্থী। এর আগে ২০১৮ সালের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শিক্ষামন্ত্রী জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই পৌঁছে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ