লালমনিরহাট, ৩০ ডিসেম্বর: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে দৈখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত শফিকুল ইসলাম গোতামারী ইউনিয়নের জয়নাল আবেদিনের ছেলে। ভোরে কয়েকজন ব্যবসায়ী গরু আনার জন্য দৈখাওয়া সীমান্তের মূল পিলারের কাছে যায়। এসময় ভারতীয় বিএসএফের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলেই মারা যায় শফিকুল ইসলাম। লালমনিরহাট ১৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মোর্শেদ সীমান্তে একজনের নিহতের খবর নিশ্চিত করেছেন।