• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ড. নজরুলকে ফাঁসানো হয়েছে, বলছে পুলিশ

সিসি ডেস্ক, ১ জানুয়ারী: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি জালিয়াতির ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নজরুল ইসলামকে ফাঁসানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের মাস্টারোল কর্মচারী রায়হান চৌধুরী পিন্টুকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

শুক্রবার রাতে ভর্তি জালিয়াতির ঘটনায় জড়িত সন্দেহে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট থেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টারোল কর্মচারী রায়হান চৌধুরী পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার তাকে রংপুর জেল-হাজতে প্রেরণ করা হয়। আটক কর্মচারী পিন্টু রংপুর নগরীর সেনপাড়া এলাকার বাসিন্দা।

রংপুর কোতোয়ালী থানার উপ পরিদর্শক ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহিব্বুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভর্তি পরিক্ষায় জালিয়াতির ঘটনায় পিন্টুর জড়িত থাকার প্রমাণ মিলেছে। ভর্তি জালিয়াতির সাথে জড়িত সেই আন্টির সাথে পিন্টুর যোগসাজশ ছিল। পরিকল্পিতভাবে পিন্টু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নাম ভাঙ্গিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অনেক কিছু স্বীকার করেছে।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহিব্বুল ইসলাম জানান, এ পর্যন্ত ভর্তি পরীক্ষায় জালিয়াতির সাথে সংযুক্তির অভিযোগে এক কর্মচারীসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত সেই আন্টি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, জালিয়াত চক্রের অধিকাংশকেই শনাক্ত করা হয়েছে। সেই আন্টি ও এই চক্রের সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ